চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ইনুর মুক্তির দাবি
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা জাসদের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল হামিদ রুনুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সদস্য বাবর আলী, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড.আবু হাসিব, শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমান হক এবং জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল মজিদ।
সভায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত তথাকথিত অবৈধ বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির জোরালো দাবি জানান দলের নেতাকর্মীরা।
বক্তারা জাসদের আদর্শ ও নীতি রক্ষায় রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩১ অক্টোবর ২০২৬

