চাঁপাইনবাবগঞ্জে ভুয়া মেডিসিন বিশেষজ্ঞ গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ শহরের জাতীয় অন্ধ কল্যান সমিতির হাসপাতাল থেকে আজ এক ভূয়া মেডিসিন বিশেষজ্ঞকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম গোলাম মোস্তফা। সে নিজেকে এমবিবিএস পাশ করেছে বলে ওই হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে চাকুরী নেয়। কিন্তু তার এমবিবিএস পাশের বিষয়টি ভূয়া প্রমানিত হওয়ায় আজ শুক্রবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সদর থানা পুলিশের কাছে তুলে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোত্তর্জা জানান ঝালকাঠি জেলার রাজাপুর থানার বাগপুর গ্রামের হাসান আলীর ছেলে গোলাম মোস্তফা নিজেকে এমবিবিএস পাশ দেখিয়ে গত ১ ডিসেম্বর শহরের জাতীয় অন্ধ কল্যান সমিতির হাসপাতালে চাকুরী নেয়।

শিবগঞ্জে বিএনপি’র মিছিলে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ঃ গ্রেফতার ৮

 আমিনুল হক সোনা, শিবগঞ্জ প্রতিনিধি ঃ গতকাল বুধবার সন্ধ্যার পর বিএনপি’র আজ বৃহস্পতিবার হরতালের সমর্থনে এক শন্তিপূর্ণ মিছিল বের হলে বিএনপি উপজেলা অফিসের কাছে পুলিশ প্রথমে বাধা দেয় এবং মিছিলে লাঠিচার্জ করে। মিছিলকারীরা উত্তেজিত হয়ে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ এসময় মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য ৬ রাউণ্ড টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলের উপরে। এসময় মানবজমিনের প্রতিনিধি তারেক রহমান ছবি তুলতে গেলে শিবগঞ্জ থানা পুলিশের এক এসআই তার ক্যামেরা কেড়ে নেয়। খবর পেয়ে যুগান্তর শিবগঞ্জ প্রতিনিধি দ্রুত ঘটনাস্থলে পৌছিলে পুলিশ ছবি তুলতে বাধা দেয়। পরবর্তীতে পুলিশ বিএনপি’র দোতলা কার্যালয়ে উঠে বিএনপি’র সিনিয়র পদমর্যাদার কর্মীদের মারধর করে এবং অফিস থেকে অধ্যাপক মিলন সহ ৮ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃত অন্যদের মধ্যে রয়েছে বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক সাব্বির আহম্মেদ, শাহিন আলম, শাকিল, রাহাদ, মাসরেকুল, তরিকুল, সাগিরুল, শাহাদাত।

চরম দারিদ্রকে হার মানিয়েছে গৃহ পরিচালিকার মেয়ে উম্মে সালমা

চরম দারিদ্রকে হার মানিয়েছে গৃহ  পরিচালিকার মেয়ে উম্মে সালমা অর্ধাহার অনাহারে কাটিয়ে শিক্ষ কদের  সহযোগিতায় পড়াশুনা করে ২০১২ সালের এস এস সি পরীক্ষায় সে জিপিএ ৫ লাভ করে সবাইকে অবাক করে দিয়েছে সালমা।  বেকার ভবঘুরে পিতা রবিউল দীর্ঘদিন যাবত নিখোজ। মা অন্যের বাড়িতে কাজ করে যা পায় তাতে ৬ সন্তানের ভরনপোষন সম্ভাব হয়না। তাই মেয়েকে বৃদ্ধা নানীর  ঝুপড়ি ঘরে রেখে পড়াশুনা করিয়েছেন। খেয়ে না খেয়ে থেকেও সালমা ভালো ফলাফল করেছে। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার নামোরাজারামপুর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত একমাএ শিক্ষার্থী। তার ইচ্ছা ভালোভাবে লেখাপড়া করে ভবিষৎতে ডাক্তার হবে। কিন্তু আর্থিক দৈন তাকে মাঝে মাঝে হতাশ করছে। তবুও সে আশাবাদী সবার সহযোগিতায় সে তার ইচ্ছা পূরন করতে

কানসাট ইউপি নির্বাচনে বেনাউল ইসলাম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত


নিজেস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১০৮৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বেনাউল ইসলাম বৃহস্পতিবার রাতে তাকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়
নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, বেনাউল ইসলাম পেয়েছেন হাজার ৪৫১ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি তহরুল হক পেয়েছেন হাজার ৩৬৬ ভোট এর আগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রের সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহন শুরু হয় টানা বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহন চলে নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা  করেন জন সাধারণ সদস্য পদে ৪২ সংরক্ষিত মহিলা সদস্য পদের জন্য লড়ছেন ১৭ জন
ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভায় উন্নীত করার জন্য গত বছর সারাদেশে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের সময় নির্বাচন হয়নি কানসাটে কিন্তু পৌরসভায় উন্নীতের বিরোধীতা করে কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রব্বানী স্থানীয়দের নিয়ে আন্দোলনে নামেন ফলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত বদলে এপ্রিল ভোট

কলেজ ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণ দৃশ্য ভিডিও ধারণ > বিনোদপুর কলেজ শিক্ষক লফিফের যাবজ্জীবন কারাদ-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর কলেজের এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণ দৃশ্য ভিডিওতে ধারণের দায়ে ওই কলেজের শিক্ষককে  যাবজ্জীবন সশ্রম কারাদ-, ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর কারাদ- প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুওে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক কবিতা খানম এ দ-াদেশ প্রদান করেন।
দ-প্রাপ্ত শিক্ষকের নাম আব্দুল লতিফ। সে বিনোদপুর কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ছিল।

সড়ক ও জনপথ অফিসে বিক্ষুব্ধ ঠিকাদারদের তালা

জরুরী সড়ক পুনরবাসন প্রকল্পের আওতায় সড়ক সংস্কার কাজ শেষ করেও মাসের পর মাস বিল না পেয়ে গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর অফিসে তালা ঝুলিয়েছে বিক্ষুদ্ধ ঠিকাদাররা। সড়ক ও জনপথ বিভাগের ২৫ থেকে ৩০ জন ঠিকাদার নির্বাহী প্রকৌশলীকে ঘর থেকে বের করে তার ঘরে তালা ঝুলিয়ে দেয়। তবে, প্রকৌশলীর অনুরোধে মাত্র ১০ মিনিট পরেই ঠিকাদাররা তালা খুলে দেয়।

তত্বাবধায়ক নয়, আগামী জাতীয় নির্বাচন হবে প্রধানমন্ত্রীর অধিনেই-মোহাম্মদ নাসিম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনা সরকারের সাড়ে ৩ বছরে দেশে প্রায় সাড়ে ৫ হাজার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। সিটি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জিতেছে। কাজেই কোন তত্বাবধায়ক সরকার নয়, আগামী জাতীয় নির্বাচন হবে অর্ন্তবর্তিকালীন সরকার তথা প্রধানমন্ত্রীর অধীনেই। মাইনাস টু ফর্মুলা নিয়ে কাজ করা ইয়াজউদ্দীন মার্কা কোন তত্বাবধায়ক সরকারের অধীনে আর কোন নির্বাচন হবেনা। তিনি গতকাল বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পাওয়ার হাউস মোড়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, জাতীয় ৪ নেতা ও ৭ বীরশ্রেষ্ঠের প্রতিকৃতিসহ স্বাধীনতার ভাষ্কর্য’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু’র টোল বৃদ্ধি > পরিবহন মালিক শ্রমিকদের ৪ ঘন্টার মহাসড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর সেতু’র টোল বৃদ্ধির প্রতিবাদে গতকাল বুধবার সকালে ৪ ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করেছে বাস, ট্রাক মালিক ও মটর শ্রমিকরা। অবরোধের ফলে সকাল থেকেই চাঁপাইনববাগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল শিবগঞ্জ উপজেলাসহ সোনামসজিদ স্থলবন্দরের।
সূত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধিন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু’র টোলের হার নতুন করে বাড়ানো হয়। যা গত ২৯ এপ্রিল থেকে কার্যক্রর হয়েছে। নতুন টোলে বড় বাস ও ট্রাক ৮০ টাকা, মিডিয়াম ট্রাক, ছোট ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস ৫০ টাকা, পিকআপ ভ্যান, জীপ ২৫ টাকা, কার, ট্যাক্সি ২০ টাকা, অটো রিক্সা ১০ টাকা ও মটরসাইকেল প্রতি ৫ টাকা ধরা হয়েছে। বর্ধিত এই হারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের মটর শ্রমিক ইউনিয়নের সদস্য, ট্রাক ও মিনিবাস মালিকরা ভোরে সেতু টোল ঘরের কাছে বাস-ট্রাক, ভুটভুটি নসিমন দিয়ে মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। ফলে সেতু টোল ঘরের দুই ধারে আটক পড়ে শত শত যানবহন। এ সময় শ্রমিক-মালিকরা টোল ঘরের কাছে বিক্ষোভও প্রদর্শনও করে।
অবোরধ এলাকায় আটকে পড়া যাত্রীরাও চরম দূর্ভোগের মাঝে। উদ্ভুত পরিস্থিতিতে সকাল ১০ টার দিকে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে এসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস এবং সাময়িক সময়ের জন্য পূর্বের হারে টোল আদায় শুরু করলে অবরোধ তুলে নেয়া হয়। স্বাভাবিক হয়, সোনামসজিদ বন্দরের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের সড়ক যোগাযোগ।

হত্যা মামলা থেকে বিএনপি নেতার নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ আদালতে একটি মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সদর উপজেলার তাহেরপুর বালুগ্রাম এলাকায় দুস্কৃতিকারীদের হাতে মাইনুল নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় রহনপুর বনিক সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা তারিক আহমেদকে জড়িয়ে মামলা দায়েরের প্রতিবাদে গতকাল বুধবার গোমস্তাপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীরাও অংশ নেয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুস সালাম, ইসরাফিল হক, রবিউল ইসলাম বাচ্চু, মোতালেব হোসেন, তাজামুল হক, কাইন্সলির রফিকুল ইসলাম। বক্তারা, তারিক আহমেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।

মাথা কেটে যুবক হত্যার ঘটনায় ২ জেএমবি সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খলসি এলাকায় মাথাকেটে নিয়ে যুবক হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ গতকাল রোববার ভোর রাতে দফায় দফায় অভিযান চালিয়ে ২ জেএমবি সদস্যকে আটক করেছে। পুলিশ একই দিন তাদের স্বীকারোক্তি অনুযায়ী রোববার সকালে গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদীর চাঁদপুর ঘাট থেকে কেটে নেয়া মাথাটিও উদ্ধার করে। আটক হওয়ারা হচ্ছে, নাচোলের খলসির চাঁনপাড়া এলাকার এরশাদের ছেলে সানোয়ার হোসেন (২৫), গোমস্তাপুর বালুবাড়ি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম (২৮)। জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে নিহত রুহুলের স্ত্রী সায়েমা বেগম (৩০) ও সানোয়ারের স্ত্রী রহিমা বেগম (২০)।

চাঞ্চল্যকর এই ঘটনাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ প্রেস ব্রিফিংএর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানালেও নাচোল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফিরোজ কবির  আটক হওয়ারা জেএমবি সদস্য বলে নিশ্চিত করেছেন।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

ইমারত নির্মাণ কাজে জড়িত শ্রমিকদের সংগঠন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন হয়েছে। রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ এলাকায় সংগঠনের সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

অভিভাবক সমাবেশ > কোচিং নয়, প্রাতিষ্ঠানিক শিক্ষা চাই

কোচিং শিক্ষা বন্ধ করে প্রাতিষ্ঠনিক শিক্ষা জোরদার করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শনিবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলার শিক্ষার মান উন্নয়ন আন্দোলন কমিটির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন, সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর সুলতান রাজিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর তরিকুল ইসলাম, হুমায়ন কবির, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাহতাব উদ্দীন, আন্দোলন কমিটির আহবায়ক মশিউর রহমান মুক্তা।

টিআর প্রকল্পে দূর্নীতি > এমপি-ছাত্রলীগ দ্বন্দ্ব তুঙ্গে

চলতি অর্থ বছরের বিশেষ গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসুচির আওতায় গ্রহণ করা বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে ব্যাপক দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। ক্ষমতাসীন দলীয় সংসদ সদস্য আব্দুল ওদুদের দাখিল করা ৩০০ মেট্রিক টন চালের ১ শ ৯৯ টি প্রকল্পে হাজার হাজার টাকা আত্মসাৎসহ দূর্নীতির অভিযোগ তুলেছে আওয়ামীলীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করার পর শনিবার ছাত্রলীগ জেলা আওয়ামীলীগের সাধারণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদকের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছে। এনিয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সভায় উত্তেজনা দেখা দিলে ৪ সদস্যের ‘বিরোধ নিরসন’ কমিটি গঠন করা হয়।
সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকারের বিশেষ টিআর বরাদ্দের পর সদর আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ গত ১৪ ফেব্রুয়ারি ৩ শ মেট্রিক টন চালের বিপরিতে ১ শ ৯৯ টি প্রকল্প জমা দেন। এর মধ্যে রানীহাটি, চরবাগডাঙ্গা, শাহজাহানপুর, নারায়নপুর, গোবরাতলা ইউনিয়নে ৭টি করে, মহারাজপুর ইউনিয়নে ১৬টি, বারোঘরিয়া ইউনিয়নে ১৩টি, সুন্দরপুর ও বালিয়াডাঙ্গা ইউনিয়নে ৯টি করে, আলাতুলি ইউনিয়নে ৫টি, দেবীনগর, চরঅনুপনগর ও ইসলামপুর ইউনিয়নে ৩টি করে, ঝিলিম ইউনিয়নে ১১টি এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ৯১টি প্রকল্প রয়েছে। দাখিল করা প্রকল্পে সর্বোচ্চ দু/তিনটিতে উমুকে বাড়ী পার্শ্বে এবং দু/তিনটি রেজিষ্ট্রেশন নম্বর লেখা ছাড়া কোন প্রতিষ্ঠানেরই ঠিকানা দেয়া নেই।

আর্থিক দৈন্যতা কাটাতে একবারের দরপত্র আহবানেই পশু হাট ইজারা > মামলা পাল্টা মামলার শিকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা

চরম আর্থিক সংকটে নিম্মজিত শত বছরের পুরাতন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মাত্র একবার দরপত্র আহবান করেই বটতলা পশু হাট ইজারা দিতে গিয়ে মামলা পাল্টা মামলার শিকার হয়েছে। ঋণের বোঝা, ব্যাপক সংখ্যক জনবলসহ নানামুখি সমস্যায় জর্জিরত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নতুন জটিলতার মূখে পড়তে হয়েছে। হাট ইজারা দেয়া নিয়ে নানান তৎপরতার মুখে শুক্রবার খোদ পৌর মেয়র আব্দুল মতিন স্বীকার করেছেন, ‘অভাব ও অর্থ চাহিদার কারণে তড়িঘড়ি হাট ইজারা দিতে হয়েছে’।

আবারো শিবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলি ॥ আহত ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ) আবার গুলি চালিয়েছে। শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বিএসএফ’র গুলিতে এক যুবক নিহত হওয়ার দু’দিনের মাথায় রোববার সন্ধ্যায় চাকপাড়া সীমান্তে বিএসএফ’র গুলি বিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়েছে অপর এক যুবক। তাকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবকের নাম শরিফুল ইসালাম (৩০)। সে শাহবাজাপুর ইউনিয়নের উনিশবিঘী গ্রামের সাদিকুল ইসলামের ছেলে।

সীমান্তে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত >পরিবারে দাবি, বিএসএফ হত্যাকা-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বুধবার ভোরে অসংখ্য ছোড়রা গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম রুহুল আমীন (৩০)। সে শিবগঞ্জের মনকষা ইউনিয়নের তারাপুর গ্রামের সাইফুল ইসলাম ফড়িংএর ছেলে।
রুহুল হত্যাকা-ের ঘটনায় তার পরিবার বিএসএফ’র গুলিতে রুহুল নিহত হয়েছে বলে দাবি করলেও বিজিবি বিষয়টি নিশ্চিত করেনি।

পত্নীতলায় আত্রাই নদীর বিশাল চরে তরমুজের বাম্পার ফলন হলেও কৃষকরা তরমুজ গাছের আগা মরা রোগ নিয়ে বিপাকে।

শামীম আক্তার চৌধুরী প্রিন্স,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলা সহ অত্রাঞ্চলে আত্রাই নদীর বির্স্তীর্ন চরে ইজারাদারদের কাছ থেকে বরাদ্দ নিয়ে এবারে অত্র এলাকার কৃষকরা ব্যাপক হারে তরমুজের আবাদ করলেও তরমুজ গাছের আগা মরা ছত্রাক রোগে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
পতœীতলায় আত্রাই নদীর বির্স্তীর্ন চরে গত দু’বছর ধরে সরকারী ভাবে ইজারা না হলেও কিছু অসাধু ব্যক্তি ইজারাদার সেজে সহজ সরল অসহায় কৃষকদের এসব চরে তরমুজ সহ অন্যান্য ফসল লাগানোর সুযোগ করে দিয়ে মুনাফা হাতিয়ে নিচ্ছে। এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব আর গরীব অসহায় কৃষকরা এসব ব্যক্তির হাতে হয়ে পড়ছে জিম্মি ।

পত্নীতলায় দুর্বৃত্তের হাতে এক চিকিৎসক খুন

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় গত মঙ্গলবার রাতে উপজেলার আমাইড়র ইউপির গৌরদীঘি নামক স্থানে রসি দিয়ে রাস্তা আটকিয়ে এক মটরসাইকেল আরোহী বদলগাছী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও ডাঃ কার্তিক বসাক (৪২) কে দূর্বৃত্তরা খুন করে তার মটর সাইকেলটি নিয়ে পালিয়ে গেছে।  
জানা গেছে উক্ত ডাঃ কার্তিক বসাক বদলগাছী উপজেলার মথুরাপুর গ্রামের বসাক পাড়ার লোকেন্দ্রনাথ বসাকের পুত্র। তিনি বদলগাছী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ওর দায়িত্বে নিয়োজত ছিলেন। তিনি গত মঙ্গলবার দিবাগত রাতে পোরশা উপজেলার সরাইগাছী আলফা ক্লিনিকে একটি সিজার অপারেশন শেষে নজিপুর বিসমিল্লাহ্্ ক্লিনিকে     আসেন এবং সেখান থেকে রাত আনুঃ ৮:৩০ মিনিটে বাড়ী ফেরার পথে পত্নীতলা উপজেলার আমাইড়র ইউপির গৌরদীঘি নামক স্থানে নির্জন রাস্তায় দূর্বৃত্তরা রসি দিয়ে রাস্তা আটকিয়ে তাকে খুন করে মটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পত্নীতলা থানা সুত্রে জানা গেছে তার মাথার ডান দিকে পেছনে ভারি অস্ত্র দিয়ে আঘাত করে মাথা থেতলিয়ে দেয় দূর্বৃত্তরা । পরে স্থানীয় লোকজন সকাল বেলা লাশ দেখে পত্নীতলা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নওগাঁ মর্গে প্রেরন করে। এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের  প্রস্তুতি চলছিল।

মহান স্বাধীনতা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে ।  সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা বেদীতে প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এছাড়া জেলার বিভিন্ন সংগঠনও নিজ নিজ ব্যানারে শহীদরে শ্রদ্ধা জানাতে শহীদবেদীতে উপস্থিত হয়। চাঁপাইনবাবগঞ্জ লেখক শিবির শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন ও প্রচার পত্র প্রকাশ করে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা,পুলিশ,আনসার,ও ভিডিপি,বয়স্কাউটস, গার্লসগাইড, কাবস্কাউট, রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা কর্তৃক কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা প্রদান করা হয়।

বঙ্গবন্ধু-শেখ হাসিনার ছবি টাঙ্গিয়ে রক্ষা করা হলো দোকানঘর

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশন এলাকায় রেল কর্তৃপক্ষের ধারাবাহিক উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে শুরু হওয়া অভিযান মাত্র চারটি স্থানপনা উচ্ছেদের পরই রহস্যজনকভাবে বন্ধ হয়ে গেছে। ব্যাপক সংখ্যক পুলিশ ও প্রস্তুতি নিয়ে দুপুর ১২ টার দিকে শুরু হওয়া এই অভিযানে চারটি স্থাপনা উচ্ছেদের পর বঙ্গবন্ধ ও শেখ হাসিনার ছবি টাঙ্গানো একটি ক্লাব ঘরের কাছে এসে অভিযান পরিচালনাকারীদল ‘হোচট’ খায়।  ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধ’ শ্লোগান দিয়ে একদল যুবক রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা হয়ে দাঁড়ায়। উদ্ভূত পরিস্থিতিতে পূর্ব ঘোষিত এই উচ্ছেদ অভিযান বন্ধ করে দিয়ে ফিরে আসে অভিযান পরিচালনাকারী দল।