অবৈধভাবে ভারত গিয়ে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের ৩৬ জন



সাম রাজ্যের ধুবড়ি জেলায় অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে ৩৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) ধুবড়ির যোগমায়া ফেরিঘাটে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ। 
ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইটিভি আসাম, পিটিআই এবং এএনআই এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে।
সংবাদে বলা হয়, আসাম রাজ্য সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে কঠোর অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। ধুবড়ির এসএসপি দেবাশিস বোরার নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে যোগমায়া ফেরিঘাটে তল্লাশি চালানো হয়। এ সময় নৌকাযোগে হাটশিংমারি থেকে ধুবড়ির দিকে আসছিলেন ওই ৩৬ জন। আটকদের কাছে ভারতে প্রবেশের কোনো ধরনের বৈধ কাগজপত্র বা ভিসা ছিল না।
পুলিশের ধারণা তারা ধুবড়ি থেকে ট্রেনে করে চেন্নাই যাওয়ার পরিকল্পনা করেছিল। মিলন নামে এক দালালের মাধ্যমে তারা ভারতে যান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩১ অক্টোবর ২০২৬