শিবগঞ্জে পৌনে ৭ কেজি হেরোইনসহ একজন আটক
চাঁপাঁইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান (৩৫) নামের একজনকে আটক করতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় উপজেলার ওমরপুর হঠাৎপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মেহেদী হাসান ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া গ্রামে মেহেদীর বাড়িতে অভিযান চালায়। এসময় তার দেখানো বাড়ির সামনে খড়ি রাখার ঘরের ভেতর হতে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় অপর একজন পালিয়ে যায়।
এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৯ সেপ্টেম্বর ২০২৬

