মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লণ্ডভণ্ড বাড়িঘর



চাঁপাইনবাবগঞ্জে মাটির নিচে মজুদ রাখা ২৫ থেকে ৩০ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন হতাহত না থাকলেও একটি ঘর বিধ্বস্ত হয়েছে। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা- এলাকা জুড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব ককটেল মজুদ করা হয়েছিল।
সোমবার রাত ৮ দিকে সদর উপজেলার 
নারায়ণপুরের নরশিয়া গ্রামের ইসহাক আলীর ছেলে মোহাম্মদ এহু (৪৭) এর বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,  রাত আনুমানিক ৮টার দিকে নয়রশিয়া গ্রামের মো. ইসহাক আলীর ছেলে মো. এহু (৪৭)-এর বাড়িতে 
মাটির নিচে পুঁতে রাখা ককটেল একসঙ্গে বিকট শব্দে বিস্ফোরিত হয়। স্থানীয়দের কেউ কেউ প্রায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের দাবি করলেও পুলিশ বলছে, ১৫ থেকে ২০ টি কথা।
স্থানীয়রা আরো জানান, ওই বাড়ির মালিক এহু স্থানীয় জামায়াত নেতা মাওলানা মুসার ভাতিজা এবং সেও জামায়াত সমর্থক। নদীতে মাছের ঘের নিয়ন্ত্রণ নিয়ে বিবদমান পক্ষের সঙ্গে এহু'র বিরোধ চলে আসছিল। স্থানীয়দের ধারনা, মাছের ঘের নিয়ন্ত্রণ নিয়ে ককটেল মজুদের ঘটনা ঘটে থাকতে পারে। 
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, নারায়ণপুরে এহু'র বাড়িতে মজুদকৃত মাটির নিচে পুতে রাখা ১৫ থেকে ২০ টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে ঘরের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন হতাহতে খবর পাওয়া যায়নি।  
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি একরামুল হোসাইন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ সেপ্টেম্বর ২০২৬