গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে রোহান আলী নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে পুকুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া রোহান উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ইসলামপুর পাইড়াপাড়া গ্রামের তুহিন আলীর ছেলে।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফিজ উদ্দিন এই তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন দুপুর ১টার দিকে শিশু রোহান আলী বাড়ির পাশে পুকুরে সবার অগোচনে পড়ে ডুবে যায়। পরে ওই পুকুর থেকে রোহানের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ১৬ আগষ্ট ২০২৬

