মহানন্দা নদীতে ডুবে অটোচালকের মৃত্যু




চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে  আজমাইল (১৬) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ইসলামপুর ইউনিয়নের কেএম টোলার ঈদুল মাঝি ঘাটে এই ঘটনা ঘটে।
নিহত আজমাইল ইসলামপুর ইউনিয়নের জকটোলা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
গোদাগাড়ী নৌ পুলিশের উপ-পরিদর্শক জীবন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে আজমাইল ঈদুল মাঝি ঘাটে তার অটো গাড়িটি রেখে মহানন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়ে মরেদহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১২ আগষ্ট ২০২৬