চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা
স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে টাউন ক্লাবে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব বাবর আলী রুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াকিলুর রহমান, ফরিদ আহমেদ ফিরোজ, জানিবুল হক জসি, মেহেদি আল হাসান ইমন, সাদমান সাকিব লিপু এবং দপ্তর সম্পাদক বদিউজ্জামান।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক আজিজ, সদস্য সচিব মামুনুর রশিদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম হোসেন এবং গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদি হাসান রিপনসহ জেলার বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সভায় বক্তারা আগামী ১৯ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা গ্রহণ এবং বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি
নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১০ আগষ্ট ২০২৬

