জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে
চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে
চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ ব্যানারে শহীদ সাটু হল কমপ্লেক্সে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দিন, সদর উপজেলা কৃষি দলের আহবায়ক আকম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, বিএনপি নেতা মইদুল ইসলাম, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস বুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামিউল হক সোহেল, জেলা ছাত্র দলের সভাপতি মিম ফজলে আজিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আন্দোলনে আত্মত্যাগকারী শহিদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে আহতদের অবদানের কথাও গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
বক্তারা আরও বলেন, গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষ শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৬ আগষ্ট ২০২৬

