শিবগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাদ থেকে পড়ে আলম (৬০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ সদর ইসলামী ব্যাংকের পাশে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত আলম শিবগঞ্জ উপজেলার আট বিঘি গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, দুপুরে একটি ভবনের ছাদে কাজ করছিলেন আলম। এ সময় ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১০ আগষ্ট ২০২৬