চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাওলানা আব্দুল্লাহ হেলালি ময়েজ নামের একজন নিহত হয়েছে।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ—রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর মহাজনপাড়ার মৃত ক্বারী আব্দুর রাজ্জাকের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন- সকালে দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল এলাকায় গ্রামীন ট্রাভেল নামে
একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক আব্দুল্লাহ হেলালি ময়েজ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পরিবার থানায় কোনো অভিযাগ করেনি বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩১ জুলাই ২০২৬

