মিনি ট্রাকে থাকা ১৯ বস্তা চায়না দুয়ারি জালসহ দুইজন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে মিনি ট্রাকে থাকা ১৯ বস্তা অবৈধ চায়না দুয়ারি জালসহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সোয়া ১টায় সদর উপজেলার শাহজাহানপুর নতুন ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার নাচোল উপজেলার আজাই গ্রামের বজলুর ছেলে নাঈম (২৫) ও গোমস্তাপুর উপজেলার রহনপুরের মাইনুলের ছেলে ফিরোজ (২৬)|
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল শাহজাহানপুর নতুন ব্রিজ এলাকায় অভিযান চালায়। অভিযানে ট্রাকে থাকা ১৯ বস্তা অবৈধ চায়না দুয়ারি মাছ ধরার জালসহ ট্রাকের চালক নাঈম ও তার সঙ্গে থাকা ফিরোজকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, জালগুলো ঢাকা থেকে শাহজাহানপুরে নেয়া হচ্ছিল। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩০ জুলাই ২০২৬

