ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ ৩ ডাকাত গ্রেপ্তার



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র ও একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। 
বৃহস্পতিবার মধ্যরাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর রোডের মিনু বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ভোলাহাটের ছোট জামবাড়িয়া এলাকার মোঃ বিদুর ছেলে মোঃ রাসেল (২৭), শিবগঞ্জে দারিগাছা এলাকার মোঃ বাদলের ছেলে মোঃ রুবেল (২২) ও পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকার কসিমুদ্দিনের ছেলে মোঃ কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭)।

শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে শিবগঞ্জে কানসাট-গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩১ জুলাই ২০২৬