গণরায় বাস্তবায়নে জামায়াতের গণমিছিল
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন ও গণরায় বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াত।
শনিবার বিকেলে জেলা জামায়াতের
উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ছাত্র-জনতা যে ঐতিহাসিক গণরায় দিয়েছে, তা যেকোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিবাদের দোসর ও কোনো অপশক্তি যেন দেশের এই স্থিতিশীলতাকে নষ্ট করতে না পারে, সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর রফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, সেক্রেটারি আবু বক্কর, নায়েবে আমীর মোখলেসুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব।
পরে পৌরসভার সামনে থেকে গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ জুলাই ২০২৬

