শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে একজনের মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে রাজু (আনুমানিক ২৪) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার কানসাট বাজার সংলগ্ন পাগলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে  পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে পাগলা নদীতে গোসল করতে গিয়ে রাজু নামে ওই যুবক ডুবে যান। পরে স্থানীয়দের সহায়তায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তারা আরো জানান, মৃত যুবক গত প্রায় ১০ থেকে ১২ বছর যাবৎ কানসাট বাজার এলাকায় ঠিকানাবিহীন ও মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিলেন। স্থানীয়রা তাঁর কোনো পরিচয় বা স্থায়ী ঠিকানা না পেয়ে ভালোবেসে ‘রাজু’ নামে ডাকতেন। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগেও আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এ বিষয়ে নৌ পুলিশ কাজ করছেন।
 গোদাগাড়ী নৌ পুলিশের এসআই জীবন চন্দ্র রায় বলেন-মারা যাওয়া যুবক প্রায় ১২ বছর যাবৎ কানসাটে এক ফল ব্যবসায়ির কাছে থাকত। সে একজন মৃগি রোগী এবং কিছুটা ভারসাম্যহীন ছিল। ধারণা করা হচ্ছে গোসলে নেমে ডুবে মারা গেছে। নৌপুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ জুলাই ২০২৬