গোমস্তাপুরে আমবোঝাই ভটভটি উল্টে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম বোঝাই একটি ভটভটি উল্টে কালাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে আড্ডা-নাচোল সড়কের শেরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালাম মুন্সিগঞ্জ জেলা সদরের বিনোদপুর গ্রামের মৃত কেরামত মাতব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আমবোঝাই একটি ভটভটির পেছনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়ে কালামসহ আরও দুই জন আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কালাম মারা যান।
গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ জুলাই ২০২৬

