চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আব্দুল সালাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের 
নাধাইকৃষ্ণপুর গ্রামের আগুনদহাখাড়ি ফসলি মাঠে এই ঘটনা ঘটে। 
মারা যাওয়া সালাম সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে কাঁটা বাগান গ্রামের  
মৃত কুতুব উদ্দিনের ছেলে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, সালাম বিকালে মাঠে কৃষি কাজ করছিলেন। এ সময় হটাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সালাম ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ জুলাই ২০২৬