চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জে পদ্মার নদীতে ডুবে জেসমিন ও ইসরাত নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী আলিম নগর ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
সকালে দুবে যাওয়ার পর বিকালে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরী দল।
মৃত দুই শিশু হলেন-  সদর উপজেলার বাখেরআলী গ্রামের মোঃ জহুরুল ইসলামের আট বছর বয়সী মেয়ে মোসা. জেসমিন খাতুন এবং চাকপাড়া গ্রামের গোল কাজলে সাত বছর বয়সী মেয়ে ইসরাত খাতুন।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ ও ইউপি সদস্য মো. নূরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে দুই শিশু বাড়ির পাশের নদীর ধারে খেলার সময় পানিতে পড়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরী দল বিকালে দুই শিশুকে
মৃত অবস্থায় উদ্ধার করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক বলেন, জেসমিনের মরদেহ বেলা পৌনে ৩ টা এবং ইশরাতের মরদেহ সাড়ে ৪ টার দিকে উদ্ধার করা হয়। নদীতে পানি বেশি ও স্রোত থাকায় উদ্ধার অভিযান বিলম্বিত হয়ে বলেও জানান তিনি।
দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১২ জুন ২০২৬