সীমান্তে পুশ-ইনের প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ
ভারতীয় আগ্রাসন ও পুশ-ইনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
শুক্রবার বিকেলে শিবগঞ্জ মডেল হাই স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী'র সভাপতিত্বে সমাবেশে
বক্তব্য দেন, ঢাকা দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী।
সমাবেশে বক্তারা সীমান্তে ভারতীয় আগ্রাসন ও পুশ-ইনের তীব্র সমালোচনা করে দেশীয় সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এতে অন্যান্যের মধ্যে জেলা ও উপজেলা জামায়াত ইসলামী এবং এনসিপি'র নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে শিবগঞ্জ মডেল হাই স্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি 'ঢাকা না দিল্লি' স্লোগানে মুখরিত হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুরআন চত্ত্বরে গিয়ে শেষ হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১২ জুন ২০২৬

