ফুটবল খেলার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী (২২) নামে একজনের মৃত্যুর হয়েছে। সোমবার বিকালে ঝড় বৃষ্টিতে ফুটবল খেলার সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।
মারা যাওয়া অন্তর শিবগঞ্জ পৌর এলাকার
চক দৌলতপুর মন্ডলটোলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
শিবগঞ্জ থানারওসি মতিউর রহমান বলেন, বিকালে বাড়ির পাশেই ঝড় বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ বজ্রপাতে হলে অন্তর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ জুন ২০২৬

