গোমস্তাপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানার বাড়িতে বেড়াতে নদীতে ডুবে মো. তামিম নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাদেরাবাদ ঘুনটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম রহনপুরের হুজরাপুর ভেংরি পট্টি এলাকার মোঃ ইব্রাহিম আলীর ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, শিশু তামিম কয়েকদিন আগে নাদেরাবাদ ঘুনটি এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে বাড়ির পাশে পুর্নভবা নদীতে
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তামিম নিখোঁজ হয়। এ সময় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে রহনপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা তামিমকে নদীতে থেকে
উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ জুন ২০২৬

