মহানন্দা নদীতে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে সাইফ হাসান (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর ঘাটে এ ঘটনা ঘটে। মারা যওয়া শিশু ওই গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোঃ আতাউল হক কমল জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে
মহানন্দা নদীতে গোসলে যায় সাইফ।একপর্যায়ে সে ডুবে নিখোঁজ হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮ জুন ২০২৬

