গোমস্তাপুরে নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মহানন্দা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার বিকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মহানন্দা নদীর কাওয়াভাষা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। মরদেহের ময়না তদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসতপাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি নূরে আলম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ মে ২০২৬