গণভোট-জুলাই সনদ নিয়ে মিথ্যাচা’র প্রতিবাদে মিছিল ও লিফলেট বিতরণ

 

‘গণভোট এবং জুলাই সনদ নিয়ে দেশব্যাপী জামায়াত-শিবির-এনসিপির মিথ্যাচা’র প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ মিছিল ও লিফলেট বিতরণ  করেছে স্বেচ্ছাসেবক দল।
সোমবার বিকালে সদর ও পৌর স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচির আয়োজন করে।  চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় শেষ হয়। 
জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল ও সদস্য সচিব মো. বাবর আলী রুমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম হোসেন ও সদস্য সচিব মেজর ডালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক আজিজসহ অন্যরা।
মিছিল শেষে নিউ মার্কেট এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ মে ২০২৬