চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল শহরের পাঠানপাড়া এলাকা থেকে বিশাল একটি আনন্দ মিছিলটি বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন— জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক রানা, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপান ও সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান।
এ সময় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতাককর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বাংলাদেশ সরকার ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বক্তারা বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নবগঠিত এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং ছাত্র অধিকার রক্ষায় ছাত্রদল অতীতের মতো রাজপথে আপসহীন থাকবে।
উল্লেখ্য, গত ২ মে বাংলাদেশ জাতীয়তাবী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৫ সদস্যের এই কমিটিতে স্বাক্ষর করেন। এই কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ মে ২০২৬

