চাঁপাইনবাবগঞ্জে বিশেষ হাম টিকাদান কর্মসূচির উদ্বোধন
অতি ছোঁয়াচে হাম থেকে সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। একই সঙ্গে জেলার শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি ১ লাখ ৬৭ হাজার ২৮৭ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা হাসপাতালে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এছাড়াও অন্য উপজেলাতেও এ কর্মসূচি চলছে। যা আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে।
টিকাদান কর্মসূচি উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা আব্দুস সামাদ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক /০৫ এপ্রিল ২০২৬

