শিবগঞ্জে আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, এসআই আহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের এসআই গোপাল চন্দ্র মন্ডল আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে এসআই গোপাল চন্দ্র মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে কিরণগঞ্জ এলাকায় যান দুই মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী আলফাজ হোসেনকে গ্রেপ্তার করতে। এ সময় আলফাজসহ তার স্বজনরা পুলিশের উপর হামলা চালায়। তাদের হামলায় গোপল চন্দ্র মন্ডল আহত হোন। তবে তার আঘাত গুরুতর নয়। তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ওসি আরও বলেন, হামলার পরও পুলিশ আসামি আলফাজ হোসনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। হামলায় ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ এপ্রিল ২০২৬

