চাঁপাইনবাবগঞ্জে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
দায়িত্বশীলদের দৈনিক এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা দৈনিক দেশ রূপান্তর এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী নানান আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে উদযাপন হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এর আগে দৈনিক দেশ রূপান্তর এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক আসলাম কবির। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, নামোশংকরবাটি ডিগ্রি কলেজের শিক্ষক নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, এভারগ্রীন এইট্টিনাইনের সভাপতি আবু সাঈদ, নাজমুল আহসান ননি, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি'র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, সাংবাদিক আসাদুল্লাহ, মেহেদি হাসান সিয়াম, চাঁপাইনবাবগঞ্জ জেলা চা দোকান মালিক সমিতি'র সাধারণ সম্পাদক মো. রাসেল।
বক্তারা দৈনিক দেশ রূপান্তর এর সাত বছরের পথচলার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ' দৈনিক দেশ রূপান্তর জাতির কল্যাণে ও দেশ গঠনে বস্তুনিষ্ঠ সংবাদ তথা তথ্য প্রবাহের মাধ্যমে ভূমিকা রেখেছে'।
আগামীতেও দেশ রূপান্তর এই ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় এবং শহরে র্যালি বের করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩০ এপ্রিল ২০২৬

