গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বাড়িতে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রহনপুর বড় বাজার এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।
গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ব্যক্তি রহনপুর পৌর এলাকার গম্বুজপাড়া মহল্লার কুড়ান আলীর ছেলে মেহেদী হাসান রাজ।
ওসি বলেন, দুপুরে রহনপুর বড়বাজারের বীরমুক্তিযোদ্ধা আকতার আলী কচি খানের বাড়িতে রংয়ের কাজ করছিলেন মেহেদী। এ সময় বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তারে জড়িয়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩০ এপ্রিল ২০২৬

