ভোলাহাটে মধ্যরাতে জ্বালানি তেল পাচারকালে লরি জব্দ



চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মধ্যরাতে ইটভাটায় জ্বালানি তেল পাচারের সময় একটি তেলবাহী লরি জব্দ করেছে পুলিশ। এ সময়  ট্রলি ও তেলের ড্রামসহ মোট আটটি যানবাহন জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারট্রলি ও তেলের ড্রামসহ মোট আটটি যানবাহন জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যায়। 

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোলাহাট উপজেলার সোনাজল বিল এলাকার একটি ইটভাটায় অভিযান চালিয়ে তেলবাহী লরি, ট্রলি ও তেলের ড্রামসহ মোট আটটি যানবাহন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোলাহাট ফিলিং স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী গাড়ি ইটভাটার ভেতরে প্রবেশ করে ড্রামের মাধ্যমে তেল খালাস করছিল। সেখানে ড্রামগুলো ট্রলিতে তুলে পাচারের প্রস্তুতি নেয়ার খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা চট্টগ্রাম মেট্রো-ঢ ৪১-০৮৩০ নম্বরের লরিটিসহ অন্যান্য গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তেলবাহী গাড়ির পাশাপাশি পাচারে ব্যবহৃত ট্রলি ও ভটভটিসহ সবকটি গাড়ি থানায় নিয়ে আসে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফ এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে বেশি দামে তেল বিক্রি করছেন। পাম্পে তেল থাকা সত্ত্বেও সাধারণ কৃষকদের বঞ্চিত করে কালোবাজারির মাধ্যমে ট্রলি ও ট্রাক্টর মালিকদের কাছে তেল সরবরাহ করা হচ্ছে বলে তারা দাবি করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে আব্দুল লতিফ জানান, জব্দ করা তেল তার স্টেশনের নয়। তিনি আরও জানান, যমুনা অয়েল কোম্পানী লিমিটেড থেকে তার নামে ২৮ তারিখে তেল বরাদ্দ থাকলেও এই পাচারের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।

এ ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। জব্দকৃত তেল আসলে কোন ফিলিং স্টেশনের জন্য আনা হয়েছিল এবং এই চক্রের মূল হোতা কারা, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন। বর্তমানে জব্দকৃত আলামত পুলিশি হেফাজতে রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ এপ্রিল ২০২৬