চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জে যাত্রী বাহী বাসের ধাক্কায় তানভীর আহমেদ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর-ঘোড়াস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তানভীর আহমেদ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের জামাদারপাড়ার তরিকুল ইসলামের ছেলে।
ওসি বলেন, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জগামী দেশ ট্রাভেলসের একটি বাস তানভীরের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরতর আহত হলে তাকে স্থানীয় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে বাস রেখে পালিয়ে যান চালক ও চালকের সহকারী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ এপ্রিল ২০২৬

