শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় হযরত আলী (২৬) নামের এক যুব নিহত হয়েছেন। সোমবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা-সাহাপাড়া গামী সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক চররাঘববাটি গ্রামের মো. হোসেন আলীর ছেলে। 
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম শাকিল হাসান জানান,  সোমবার সকাল ৮টার দিকে  হযরত আলী  নিজের ব্যাটরি চালিত অটোভ্যান নিয়ে সাহাপাড়া যাওয়ার উশ্যে বাড়ি থেকে বের হন। রানীনগর হঠাৎ পাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত নামা অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে হযরত আলী অটোভ্যান থেকে পড়ে  গিয়ে গুরুতর আহত হন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা সকাল ১০টার দিকে হযরতকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে  কতব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে হযরত আলীকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তত করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ মার্চ ২০২৬