চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ে মার্কেট ব্যবসায়ী সমিতির দোয়া ও ইফতার
চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ে মার্কেট ব্যবসায়ী সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলাশহরের একটি রেস্টুরেন্টের এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন— সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, রেলওয়ে মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৩ মার্চ ২০২৬

