ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে চাঁপাইনবাবগঞ্জ ক্রীড়া পরিবারের অভিনন্দন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে মোঃ আমিনুল হক নিযুক্ত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া পরিবার এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এক অভিনন্দন বার্তায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া পরিবারের সভাপতি মাহ্ফুজুর রহমান মুকুল বলেন,' আপনার ( আমিনুল হকের) দক্ষ নেতৃত্ব, সুদূরপ্রসারী দিকনির্দেশনা ও অদম্য কর্মপ্রচেষ্টা বাংলাদেশের যুব সমাজের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে'।
চাঁপাইনবাবগঞ্জ ক্রীড়া পরিবারের দৃঢ় বিশ্বাস ও আশা, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর হাত ধরে দেশের খেলাধুলায় নতুন দিগন্তের সূচনা হবে এবং তরুণ সমাজ সঠিক দিকনির্দেশনা পেয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২০ ফেব্রুয়ারি, ২০২৬

