চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণের ঘটনার ‘মুল হোতা’ দুলাল গ্রেপ্তার



চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফারণে দুইজন নিহত ও তিন জন আহতের ঘটনার শরিফ উদ্দিন দুলালকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। 
দুলাল চরবাগডাঙ্গা ফাটাপাড়ার মকবুল হোসেনের ছেলে। আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও সম্প্রতি জামায়াতে যোগ দেন।
 অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দুলালকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি নন তিনি। তবে পুলিশেল তদন্তে দুলালের নামে এসে। সোমবার  দুপুরে দুলালকে আদালতে নেয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে পুলিশ বিস্ফোরণে আহত তিনজনসহ ৫ জনকে গ্রেপ্তার করে। 
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত হন জিহাদ আলী ও আল আমিন নামে দুই যুবক। আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
বিস্ফোরণের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ ফেব্রুয়ারী ২০২৬