শিবগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের চাপায় লিয়াকত আলী (৬০) নামের এক রিকশাভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর রশিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়াকত আলী কানসাট আব্বাস বাজার এলাকার ভাদু মিস্ত্রির ছেলে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল হাসান জানান,  সন্ধ্যা সোয়া ৭টার দিকে ব্যাটারিচালিত রিকশাভ্যান চালিয়ে কানসাটের দিকে যাচ্ছিলেন লিয়াকত আলী। পথে রশিকনগর এলাকায় রাস্তার নির্মাণ কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক তার ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান লিয়াকত আলী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৩ ফেব্রুয়ারী ২০২৬