আইনজীবী সমিতির নির্বাচন< ১৩ পদের ৬টি আওয়ামী লীগ, ৫ টিতে বিএনপি ও ২টিতে জামায়াতের জয়
এক বছর মেয়াদী চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৩টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতিসহ ৫ জন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ৬ জন এবং জামায়াত সমর্থিত প্যানেল থেকে ২ জন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত আবদুল ওদুদ-মাহমুদুল ইসলাম কনক প্যানেল থেকে ১৩ জন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত নজরুল—হাসিব প্যানেল থেকে ১২ জন ও সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত মতিউর—তসিবুর পরিষদ থেকে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
তাদের মধ্যে মো. আবদুল ওদুদ-মোহা. মাহমুদুল ইসলাম কনক প্যানেল থেকে সভাপতি পদে মো. আবদুল ওদুদ, সহ-সভাপতি পদে মোহা. মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে আসমাউল হুসনা তমা, কার্যনির্বাহী সদস্য পদে তানভীর আহমেদ সিদ্দিকী (২য়), মো. মাইনুল ইসলাম অন্তর (৪র্থ) নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে নজরুল—হাসিব প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে আবু হাসিব, সিনিয়র সহ-সভাপতি পদে তরিকুল ইসলাম আজিজি, সহ-সাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসেন (২য়), অর্থ সম্পাদক পদে গোলাম মোরসেদ, কার্যনির্বাহী সম্পাদক পদে নিলুফার রহমান নীলু (১ম), জাহাঙ্গীর আলম (৩য়) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত মতিউর—তসিবুর পরিষদ থেকে সহসাধারণ সম্পাদক পদে শফিক এনায়েতুল্লাহ (১ম), গ্রন্থাগার সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।
সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শামসুদ্দীন।
প্রসঙ্গত; চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোটার সংখ্যা ২২৭ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ২০৯ জন। জেলা সমিতির ১৩ পদের বিপরীতে তিনটি প্যানেলে মোট ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ ফেব্রুয়ারী ২০২৬

