৯ম পে স্কেলের দাবিতে কর্মবিরতি
চাঁপাইনবাবগঞ্জে ৯ম পে স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে দুই ঘন্টার কর্মবিরতি পালন করেন বিচার বিভাগীয় কর্মচারীরা।
সোমবার সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন। পরে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন তার।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি ওবায়দুর ইসলাম ও সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ক্রিয়া সম্পাদক আরিফ ইকবালসহ অন্য কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
৯ম পে স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তরা। দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ফেব্রুয়ারী ২০২৬
