শিবগঞ্জে আম বাগানে মিলল বিদেশি পিস্তল



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের খোচপাড়ার একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
 শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল খোচপাড়ার একটি আমবাগানে অভিযান চালায়। এসময় মালিক বিহীন অস্থায় একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। কে বা কারা সেখানে এই অস্ত্রটি রেখেছিল তার তদন্ত করে দেখা হচ্ছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ ফেব্রুয়ারী ২০২৬