গোমস্তাপুরে র‌্যাবের অভিযান, অস্ত্র ও গুলি উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১টি ওয়ান শ্যুটার, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। শনিবার রাতে ১০ উপজেলার রহনপুর আড্ডা সড়কের উত্তর পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র গুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। 
 রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রাতে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কের আমগাছের গোড়ায় ১টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা সন্দেহ জনক অবস্থায় পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান  চালায়। অভিযানে ১টি প্লাস্টিকের সাদা বস্তার ভিতর থেকে ২ টি তলোয়ার, ১টি ভাঙা কাঠের বাটসহ রামদা, ১টি স্টিলের বাটসহ বল্লম, ২টি চাইনিজ কুড়াল, ১টি কাঠের বাটসহ ডেগার, ১টি দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত ওয়ান শ্যুটার পিস্তল, ২টি খালি ম্যাগাজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয় । ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রগুলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতা করার পরিকল্পনায় দুষ্কৃতিকারীরা লুকিয়ে রেখেছিল।  উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র গোমস্তাপুর থানায় জমা করা হয়েছে বলেও র‌্যাব জানায়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ ফেব্রুয়ারী ২০২৬