চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনেই জামায়াতের জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থীরা। এই জেলায় এবারই প্রথম একসঙ্গে তিন আসনেই জয়ের রেকর্ড গড়ল দলটি। অন্যদিকে জেলাটিতে 'হ্যাঁ' ভোট বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ১৬০ টি কেন্দ্রর ফলাফলে জামায়াতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কেরামত আলী পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৮৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি শাহজাহান মিঞা পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট ।
চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে ১৮৪ টি কেন্দ্র ও একটি পোস্টাল ভোটের কেন্দ্র মিলিয়ে জামায়াত মোনোনীত মিজানুর রহমান ভোট পেয়েছেন ১লাখ ৭১ হাজার ২২৭। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি আমিনুল ইসলাম ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট পেয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূরুল ইসলাম মোট ভোট পেয়েছেন ১লাখ ৮৯ হাজার ৬৪০। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি হারুনুর রশীদ পেয়েছেন ১লাখ ২৭ হাজার ৩৭ ভোট
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-১ নির্বাচনি এলাকায় ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ২৫ হাজার ৯৩৩টি, ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৮০হাজার ৬৮টি।
চাঁপাইনবাবগঞ্জ-২-এ ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ১৯২টি আর ‘না’ ভোট পড়েছে ৯৫ হাজার ৭৪৭টি।
চাঁপাইনবাবগঞ্জ-৩- এ 'হ্যাঁ' ভোট পড়েছে ১লাখ ১৩ হাজার ৯১৫ টি, ‘না’ ভোট পড়েছে ৩৪ হাজার ৯২৮টি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৩ ফেব্রুয়ারী ২০২৬

