চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের ৫ জন গ্রেপ্তার

 

চাঁপাইনবাবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের ৫ জন নেতা- কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় বিস্ফোরকসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে। 
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোক্তারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ডালিম হোসেন (৫০), নাচোলে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক জাহাঙ্গীর আলম, ওই উপজেলার ফতেপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবুল কালাম ও ইউনয়নের যুবলীগ সমর্থক সরোয়ার হোসেন সুমন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও নাচোল থানায় বিস্ফোরকসহ বিভিন্ন আইনে মামলা ছিল। এসব মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ নভেম্বর ২০২৫