চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪০ জন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, ডাকাত, চোর, ছিনতাইকারী, পলাতক আসামী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতভর চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও গোমস্তাপুর থানায় অভিযান চালিয়ে এই ৪০জনকে গ্রেফতার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার বলেন, রাতে জেলার তিন থানায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে মাদক ব্যবসায়ী, ডাকাত, চোর, ছিনতাইকারী, পলাতক আসামিসহ ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২১ নভেম্বর ২০২৫

