শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল



আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছেন। রায়কে স্বাগত জানিয়ে তারা আনন্দ মিছিল করেছেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ঐতিহাসিক এই রায়কে স্বাগত জানান।
রায় ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জে বড় ইন্দারা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জড়ো হন। সেখান থেকে একটি 
আনন্দ মিছিল বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ নভেম্বর ২০২৫