শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক আহত আব্দুল হামিদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে রোববার দিবাগত রাতে আব্দুল হামিদ রাস্তা পার হতে গিয়ে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। নিহত আব্দুল হামিদ হলেন শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামের মৃত মোত্তালেব হোসেনের ছেলে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, রাতে সোনামসজিদগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল হামিদ। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২২ সেপ্টেম্বর ২০২৫

