সীমান্তে বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার




চাঁপাইনবাবগঞ্জে আজমতপুর সীমান্তে র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার  করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
মঙ্গলবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার করে। 
৫৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাতে আজমতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ১৮২ হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জে বাগিচাপাড়া এলাকায় র‍্যাব ও বিজিবি যৌথ অভিযান চালায়। এ সময় মালিক বিহীন ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  অভিযানে নেতৃত্ব দেন সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর কোম্পানী কমান্ডার লেঃ সাঈদ মাহমুদ সাদান ও  বিজিবির আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো.শাহীনুর রহমান। 
উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং ম্যাগাজিন শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ সেপ্টেম্বর ২০২৫