গোমস্তাপুরে পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে গোসল করতে গিয়ে  তাজকিন সজীব (১৩) নামে এক  মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যুর হয়েছে। সোমবার দুপুরে গোমস্তাপুর কলেজের পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়। 
মারা যাওয়া সজীব গোমস্তাপুর বাজার পাড়ার মিথুনের ছেলে ও তালেমুন কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, সজীবসহ ৮ থেকে  ১০ জন শিক্ষার্থী একসঙ্গে মাদ্রাসার সামনে গোমস্তাপুর কলেজের পুকুরে গোসল করতে নামে। এ সময় সজীব সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। তার সাথে থাকা অন্যান্য ছাত্র ও  শিক্ষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। 
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২২ সেপ্টেম্বর ২০২৫