গোবরাতলায় বিএনপির বিশাল সমাবেশ
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গোবরাতলা ইউনিয়ন বিএনপির ব্যানারে মহিপুর কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোবরাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাদিউজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকের ময়েজউদ্দিন, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, বিএনপি নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব তাসেম আলী।
সভায় উপস্থিত ছিলেন, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর সাইদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান।
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে মো. হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা ও তার দোসররা। এরপরে অন্তর্র্বতীকালীন সরকার এখন দেশের কার্যক্রম পরিচালনা করছে। এখন দেশে মানুষ চাই সুষ্ঠু-গ্রহণযোগ্য একটি অবাধ নির্বাচন। অথচ কিছু রাজনৈতিক দল বিভিন্ন দাবি উত্থাপন করে নির্বাচন পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৬ সেপ্টেম্বর ২০২৫

