শিবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডোবার পানিতে ডুবে সাফিয়া জান্নাত নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর তহখানা এলাকায় এ ঘটনা ঘটে। 
মারা যাওয়া জান্নাত ওই গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে। 
নিহত সাফিয়া জান্নাতের পিতা সাদিকুল ইসলাম ও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সকালে বাড়ির পেছনে টিউবওয়েলের পাশে একটি গর্তের পানিতে পড়ে ডুবে যায় সাফিয়া। পরে তাকে মৃত অবস্থা  উদ্ধার করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৬ সেপ্টেম্বর ২০২৫