৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে
চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।
শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে উদ্যোগে পৌর পার্কের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় অনেকেই দাঁড়িপাল্লা প্রতীক প্রদর্শন করেন।
এর আগে জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অবিলম্বে এসব দাবি মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
এদিকে একই দাবিতে বিকালে শাহনেমতুল্লাহ কলেজের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৬ সেপ্টেম্বর ২০২৫


